বেরোবিতে ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রলীগ নেতাকর্মীদের হল ছাড়ার আল্টিমেটাম ছাত্রদলের

বেরোবি সংবাদদাতা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক হলগুলোতে অবস্থানরত ছাত্রলীগের পদধারী নেতাকর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে হল ছাড়ার আল্টিমেটাম দিয়েছে শাখা ছাত্রদল। অন্যথায় ছাত্রদল নিজেরাই তাদের হল থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাম্প্রতিক কর্মকাণ্ড, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এ আল্টিমেটাম দেন বেরোবি ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান।
জহির রায়হান বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বীর শহীদ আবু সাঈদ ভাইয়ের ক্যাম্পাস। এখানে ছাত্রলীগের কখনোই ঠাঁই হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রলীগের পদে থাকা হলে অবস্থানকারীদের বিতাড়িত করার দাবি জানানো হচ্ছে, অন্যথায় ছাত্রদল তাদের হল থেকে বের করে দেবে।
এসময় গণঅভ্যুত্থানের পর যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অর্থ দিয়ে ছাত্রলীগকে একত্র করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
বেরোবি ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের রক্তের দাগ এখনো শুকায়নি। এর মধ্যে ফ্যাসিস্ট ছাত্রলীগ ও শেখ হাসিনার দোসররা বিভিন্ন স্থানে নৃশংস হামলা চালাচ্ছে, তবে জাতীয়তাবাদী ছাত্রদল গোটা বাংলাদেশে ছাত্রলীগকে প্রতিহত করতে প্রস্তুত।
তিনি আরও বলেন, তারেক রহমানের সরকার চাইলে একদিনের মধ্যেই গোপালগঞ্জকে মুক্ত করতে পারতো এবং সেখানে ছাত্রলীগের নাম নেওয়ার লোক পাওয়া যেতো না; তবে ধৈর্যের পরিচয় দিয়ে দেশের মানুষকে দেখানো হচ্ছে তারা ১৭ বছর এবং গণঅভ্যুত্থানের পর কী করছে। কোনোভাবেই ছাত্রলীগকে এই বিশ্ববিদ্যালয়ে তথা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে রাজনীতি করতে দেওয়া হবে না।

চট্টগ্রামজুড়ে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৮৩৯