হীরক জয়ন্তীতে উৎসবে রঙিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি সংবাদদাতা

৬০ বছরের পথচলা পূর্ণ করে হীরক জয়ন্তী উদ্যাপন করছে শাটল ট্রেনের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। প্রতিষ্ঠার ছয় দশক পূর্তি উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় জুড়ে বসেছে উৎসব ও বর্তমান-সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা। দিবস উদযাপন করা হচ্ছে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে হীরক জয়ন্তীর মূল আয়োজন। এ উপলক্ষে বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ৬২ লাখ টাকা। অনুষ্ঠানে অংশ নিতে ৬ হাজার ৫৪৭ জন প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৪ হাজার ৬৬০ জন নিবন্ধন ফি পরিশোধ করেছেন।
দিনব্যাপী আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় পর্বে গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউল খ্যাত জেমস। পাশাপাশি সংগীত ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনাও থাকছে। দেশের জনপ্রিয় শিল্পীদের গান ও পরিবেশনায় বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুখর থাকবে ক্যাম্পাস।

শোভাযাত্রায় শুরু হয়েছে হীরক জয়ন্তীর আনুষ্ঠানিকতা
বুধবার সকাল ১০টায় উপাচার্যের উদ্বোধনের মধ্য দিয়ে হীরক জয়ন্তীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়।
এছাড়া, দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে কেক কাটা, আলোচনা সভা, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন ও সাফল্য তুলে ধরতে একাধিক স্টল স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর। বিশেষ অতিথি হিসেবে থাকছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ ছাড়া চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এমন কয়েকজন সংসদ সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ব্যাচভিত্তিক বুথ
প্রাক্তন শিক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্রীয় খেলার মাঠের আশপাশে ব্যাচভিত্তিক বুথ স্থাপন করা হয়েছে। প্রতি ৫০০ জন প্রাক্তন শিক্ষার্থীর জন্য একটি করে বুথ রাখার পরিকল্পনা রয়েছে। এসব বুথ থেকে নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীরা সকালের নাশতা, দুপুরের খাবার ও উপহারসামগ্রী সংগ্রহ করতে পারবেন।
উপহারের মধ্যে রয়েছে স্মারক প্রকাশনা ও কোট পিনসহ বিভিন্ন স্মারক। বর্তমান শিক্ষার্থীদের জন্যও টি-শার্ট ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আবাসিক ও সংযুক্ত হলগুলোর মাধ্যমে সেগুলো বিতরণ করা হচ্ছে।
উদযাপনে ব্যয় ২ কোটি ৬২ লাখ টাকা
হীরক জয়ন্তী উদযাপনে নির্ধারিত ২ কোটি ৬২ লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল, বিভিন্ন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা ও অনুদান থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। তবে বর্তমান শিক্ষার্থীদের কোনো নিবন্ধন ফি দিতে হয়নি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও গবেষণাভিত্তিক আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তির আগেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণার আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত করার লক্ষ্য রয়েছে।

চার বিভাগ থেকে ৪৮ বিভাগে
১৯৬৬ সালের ১৮ নভেম্বর যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বাংলা, ইংরেজি, ইতিহাস ও অর্থনীতি– এই চার বিভাগে প্রায় ২০০ শিক্ষার্থী এবং সাত থেকে আটজন শিক্ষক নিয়ে শুরু হয়েছিল প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম।
ছয় দশকে বিশ্ববিদ্যালয়টির পরিসর বেড়েছে বহুগুণ। বর্তমানে এখানে রয়েছে নয়টি অনুষদ, ৪৮টি বিভাগ, ছয়টি ইনস্টিটিউট, পাঁচটি গবেষণাকেন্দ্র ও ২৫টি অধিভুক্ত কলেজ। বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী ২৬ হাজার ৬৭৮ জন। তাদের জন্য রয়েছে ১৪টি আবাসিক হল ও একটি হোস্টেল।

প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টিতে পাঁচটি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। প্রথম সমাবর্তন হয় ১৯৯৪ সালে। এরপর ১৯৯৯, ২০০৮, ২০১৬ সালের ৩১ জানুয়ারি এবং সর্বশেষ ২০২৫ সালের ১৪ মে সমাবর্তন অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, ষাট বছরের গৌরবময় অর্জন, স্মৃতি ও ঐতিহ্যকে ধারণ করে হীরকজয়ন্তীর এই আয়োজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়েছে। প্রিয় ক্যাম্পাসে পুরোনো বন্ধু, শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ার আনন্দে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে।