শিক্ষা-গবেষণা সহযোগিতায় জাবি-লেইসেস্টার বিশ্ববিদ্যালয় বৈঠক

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেইসেস্টারের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত এ সাক্ষাতে জাবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা, যৌথ ডিগ্রি প্রদান, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, গবেষণা প্রকাশনা, প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, পেশাগত প্রশিক্ষণ ও সার্টিফিকেশন কার্যক্রম এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় উভয় পক্ষ শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে এবং ভবিষ্যতে এ ধরনের আলোচনা ও সমন্বয় অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।
সৌজন্য সাক্ষাৎকালে জাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে ইউনিভার্সিটি অব লেইসেস্টারের পক্ষে প্রতিনিধিদলে ছিলেন প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনালাইজেশনের ডিন ড. আব্দুল জব্বার, কোলাবরেটর নাভিদ ইজাজ এবং বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর ইমরান খান।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ বৈঠকের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিক অ্যাকাডেমিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হবে, যা ভবিষ্যতে শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের জন্য বহুমাত্রিক সুযোগ সৃষ্টি করতে পারে।