নবীন শিক্ষার্থীদের চোখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শেখ শাহরিয়ার হোসেন

হাজারো স্বপ্ন আর অগণিত প্রত্যাশার ঠিকানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়। নবীনদের চোখে এটি শুধু শিক্ষা অর্জনের স্থান নয়, বরং নিজেকে আবিষ্কার করার এক সুন্দর যাত্রা। গত ৩ মে বিশ্ববিদ্যালয়ের আঙিনায় প্রথম পদচারণা করা শিক্ষার্থীরা মাত্র এক মাসের কিছু বেশি সময়েই ক্যাম্পাসের সঙ্গে গড়ে তুলেছে গভীর এক আত্মিক সম্পর্ক। তারুণ্যের উচ্ছ্বাস, সৃজনশীলতা ও সম্ভাবনায় প্রতিদিন নতুন গল্প রচিত হচ্ছে এই ক্যাম্পাসে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে এমনই ভাবনা ও প্রত্যাশার কথা জানিয়েছেন সিটিজেন জার্নালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ শাহরিয়ার হোসেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার গর্ব
গত দুই দশক ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে একটি আস্থার নাম। বাংলাদেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান সামনের সারিতে। আমাদের ওরিয়েন্টেশনের দিন অনেক কিছু মাথায় ঘুরপাক খাচ্ছিল। কারণ কেউ একজন বলেছিল, বিশ্ববিদ্যালয়ে নাকি সিনিয়র ভাইয়েরা বিভিন্নভাবে র্যাগিং করেন। কিন্তু তারা আমার সেই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছেন। সবাই খুবই আন্তরিক ছিলেন। যদিও আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন আবাসিক হল নেই কিংবা ক্যাম্পাস ছোট; তবে আমাদের অ্যাকাডেমিক পারফরম্যান্স অত্যন্ত ভালো। সবশেষে আমি গর্বের সঙ্গে বলতে চাই, আমি একজন জবিয়ান।
শয়ন সরকার
শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
ঐতিহ্য, শিক্ষা ও অগ্রগতির পথে আমার জবি
বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি সুপরিচিত ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়ে আমি সত্যিই গর্বিত ও আনন্দিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের কাছে সাহস ও পরিশ্রমের প্রতীক। এক শিক্ষকের কাছে শুনেছিলাম, যারা জগন্নাথে ভর্তি হয় তারা অনেক পরিশ্রমী। পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয় আমাদের জ্ঞান ও দক্ষতা বিকাশে অনন্য ভূমিকা পালন করে, যা আমাদের ভবিষ্যতের পথচলাকে আরও সহজ করে তোলে। জবিকে গর্বিত করতে পারবো এটাই প্রত্যাশা।
ফিফতহুল জাহান নোভা
শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
স্বপ্নের ক্যাম্পাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রত্যেক নবীনের কাছে এক অপার সম্ভাবনার নাম। এখানে শিক্ষার্থীরা তাদের সুপ্ত সাংস্কৃতিক প্রতিভা ও মেধা বিকাশের সুযোগ পায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় যুগ যুগ ধরে সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক ও বাহক। তাই নিজের মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য এটি এক সুবর্ণ সুযোগ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং কৃষ্ণচূড়ার মনোরম সৌন্দর্য মিলিয়ে গড়ে উঠেছে এক প্রাণবন্ত বিদ্যায়তন, যা নবীন-প্রবীণ সবার প্রিয় ক্যাম্পাস। এই অপরূপ সৌন্দর্য ও অনুপ্রেরণা নবীনদের নতুন স্বপ্ন দেখতে শেখায় এবং অজানার পথে এগিয়ে যেতে উৎসাহিত করে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের নতুন অনুভূতি সকলের মধ্যেই এক আবেগময় অভিজ্ঞতা তৈরি করে। পাশাপাশি পড়াশোনার সুন্দর পরিবেশ এবং শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা ও অনুপ্রেরণা শিক্ষার্থীদের এগিয়ে যেতে সহায়তা করে। একজন নবীন হিসেবে আমি নিজের অনুভূতি ও অভিজ্ঞতার আলোকে এ কথাগুলো তুলে ধরলাম।
জয়ী ঘোষ
শিক্ষার্থী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ
ইট-পাথরের ভিড়ে একটি বিশ্ববিদ্যালয়
প্রথম দিন মূল ফটকটিকে আমার কাছে সময়ের এক পুরোনো দরজা মনে হয়েছিল। রংচটা দেয়াল, হকারের হাঁকডাক আর রিকশার ঘণ্টির শব্দে মুখর চারপাশ। পুরান ঢাকার সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের এক নিজস্ব রসায়ন আছে। নানা সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষকদের স্নেহপূর্ণ আচরণ ও সহযোগিতা আমাকে মুগ্ধ করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়ত প্রচলিত অর্থে কোনো স্বপ্নের ক্যাম্পাস নয়; বরং এটি স্বপ্ন ও বাস্তবতার মধ্যে নিরন্তর লড়াইয়ের এক প্রতিচ্ছবি। এখানকার শিক্ষার্থীরা নিজেদের পথ নিজেরাই তৈরি করে নেয়। কিছুটা অনিশ্চয়তা নিয়ে শুরু হওয়া পথচলা এখন অনেকটাই স্বস্তিদায়ক। ধীরে ধীরে শহরটাকে চিনতে শিখেছি, হয়ত শহরটাও আমাকে চিনে নিয়েছে।
নুরজাহান ভুঁইয়া জ্যোতি
শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
স্বপ্ন পূরণের ঠিকানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং স্বপ্ন ও সম্ভাবনার এক অনন্য ঠিকানা। দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধ ইতিহাস, শিক্ষার মান, প্রাণবন্ত ক্যাম্পাস এবং সাংস্কৃতিক পরিবেশ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। এখানকার মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীদের অর্জন বিশ্ববিদ্যালয়টিকে আরও গৌরবান্বিত করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, মানবিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও সৃজনশীলতায় সমৃদ্ধ করে গড়ে তুলবে। শিক্ষক ও সিনিয়রদের দিকনির্দেশনায় জ্ঞানের এই যাত্রা আরও সমৃদ্ধ হবে এবং ২১তম আবর্তনের শিক্ষার্থীদের জন্য এটি জীবনের এক গর্বের অধ্যায় হয়ে থাকবে।
মোহাম্মদ মেহেদী হাসান
শিক্ষার্থী, ফিন্যান্স বিভাগ
জগন্নাথের পথে ভবিষ্যতের স্বপ্ন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম আবর্তনের একজন শিক্ষার্থী হিসেবে এই ক্যাম্পাসের সঙ্গে আমার অনুভূতির সম্পর্ক গভীর। বিশ্ববিদ্যালয়ের কাছে আমার প্রত্যাশা, এটি শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের জন্য আরও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। শিক্ষক ও সিনিয়রদের দিকনির্দেশনায় নিজেকে একজন যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম গৌরবের সঙ্গে বহন করাই আমার অঙ্গীকার।
নাসির উদ্দীন
শিক্ষার্থী, সমাজকর্ম বিভাগ