রাশিয়ায় সেরার স্বীকৃতি, অরনীকে ঢাবি উপাচার্যের অভিনন্দন

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতায় সেরা শিল্পীর স্বীকৃতি অর্জনকারী শিক্ষার্থী অরনী হোসেন অথৈ। রবিবার (৫ জুলাই) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সম্প্রতি রাশিয়ার সামারা শহরে আয়োজিত ‘কার্তিনা মিরা’ শীর্ষক আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতায় সেরা শিল্পীর স্বীকৃতি অর্জন করেন ঢাবি শিক্ষার্থী অরনী হোসেন অথৈ। প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের তরুণ শিল্পীদের ১ হাজার ৬৫৩টি শিল্পকর্মের মধ্য থেকে তার আঁকা ‘দ্য ক্রাফটসম্যান’ শীর্ষক চিত্রকর্মটি বিচারকদের বিবেচনায় সেরা হিসেবে নির্বাচিত হয়েছে।
গত ২৪ জুন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের স্টেট ট্রেটইয়াকোভ গ্যালারিতে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের রেক্টর নিকোলাই মিখাইলোভিচ ক্রোপাচেভ তরুণ এই শিল্পীর হাতে সনদপত্র ও সম্মাননা তুলে দেন।
চিত্রশিল্পী অরনী হোসেন অথৈ ঢাবির চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের ২০১৮-২০১৯ সেশনের ছাত্রী।
আন্তর্জাতিক অঙ্গনে তার এই গৌরবময় অর্জনের পর আজ ঢাবি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় উপাচার্য অরনী হোসেনকে আন্তরিক অভিনন্দন জানান।
এসময় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে বলেন, তার এই অভাবনীয় সাফল্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

মসজিদে এসি স্থাপন নিয়ে মুখোমুখি ঢাবি প্রশাসন ও ডাকসু