শিরোনাম

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

প্রখ্যাত লেখক, গবেষক ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৫ ‍জুলাই) দুপুরে রাজধানীর মিরপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেন মরহুমের পুত্রবধূ রাজিয়া রহমান। তিনি জানান, রবিবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও ১৯৬৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।

কর্মজীবনে দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। পরবর্তীতে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছিলেন তিনি। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছেন এই অধ্যাপক।

প্রথিতযশা এই লেখকের ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুইটি সাময়িকপত্রের সম্পাদনা ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ বই রয়েছে। ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘সাহিত্য চিন্তা’, ‘রাজনীতি দর্শন’, ‘সংস্কৃতির সহজ কথা’র মতো তার লেখা অন্তত ২০টির বেশি বই প্রকাশিত হয়েছে।

এছাড়াও সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’, ‘স্বদেশচিন্তা’র মতো একাধিক গ্রন্থও। তার অসামান্য অবদানের জন্য ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

/এফআর/