শিরোনাম

‘বাংলা কিউআর’ ব্যবহারে এনআরবিসি ব্যাংকের প্রচারাভিযান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
‘বাংলা কিউআর’ ব্যবহারে এনআরবিসি ব্যাংকের প্রচারাভিযান
প্রচারণা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের পরিচালক ড. মো. তৌহিদুল আলম খানসহ অন্যরা।

দেশজুড়ে ক্যাশলেস লেনদেন এবং বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিতকরণে প্রচারাভিযান শুরু করেছে এনআরবিসি ব্যাংক। যার অংশ হিসেবে রবিবার (৫ জুলাই) মতিঝিল এলাকায় একটি র‌্যালি বের করা হয়।

প্রধান অতিথি হিসেবে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান। এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

র‌্যালি শেষে স্থানীয় দোকানদের বিল গ্রহণের জন্য ‘বাংলা কিউআর’ প্রদান করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ‘এক দেশ, এক কিউআর’ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ‘বাংলা কিউআর’ চালু করেছে। সম্পূর্ণ ক্যাশলেন এই ডিজিটাল লেনদেন ব্যবস্থা পেমেন্ট সিস্টেমকে আরও সহজ ও নিরাপদ করেছে।

তিনি আরও বলেন, এনআরবিসি ব্যাংকের প্লানেট অ্যাপের মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই বাংলা কিউআরে পেমেন্ট করতে পারছেন। ফুটপাতের ক্ষুদ্র দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকান ও শপিংমলে এনআরবিসি ব্যাংক বাংলা কিউআর সরবরাহ করছে, যাতে দোকানিরা সহজেই পেমেন্ট গ্রহণ করতে পারেন।

/এফআর/