‘বেস্ট ফ্রেন্ড’কে বিয়ে, যা বললেন মৌসুমী

সিজেডএন ডেস্ক

দীর্ঘ ১৪ বছরের বন্ধুত্ব। সেই বন্ধুত্বকে দাম্পত্যে রূপ দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। নিজের ‘বেস্ট ফ্রেন্ড’ আবদুল ওয়াদুদকে বিয়ে করেছেন তিনি। সম্প্রতি একইসঙ্গে বিয়ে ও মা হওয়ার খবর জানান এই অভিনেত্রী। এরপর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তাদের বন্ধুত্ব থেকে জীবনসঙ্গী হয়ে ওঠার গল্প।
বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন মৌসুমী। জানিয়েছেন বন্ধু থেকে বিয়ের সিদ্ধান্তের আদ্যোপান্ত।
মৌসুমী হামিদ গণমাধ্যমকে বলেন, ‘আমার সবকিছুতেই ওয়াদুদ সব সময় পাশে থাকে। দুজনই একটা সময় একা ছিলাম। দুজনই সংসার করতে চেয়েছিলাম, কিন্তু ব্যাটে–বলে মিলছিল না। জীবনে তো এমনটা কখনো কখনো হয়, হয়তো সামনেই আপনজন থাকে, কিন্তু নজরে পড়ে না।’
তিনি আরও বলেন, ‘আমি চাইতাম সংসারি হতে, সে–ও এমনটাই চাইত। নিজেদের মধ্যে আড্ডা–কথাবার্তার মধ্য দিয়ে মনে হয়েছে, আমরা কেন সেরা বন্ধু থেকে পার্টনার হতে পারি না। আমাদের নিজেদের প্রতি সেই সম্মানটা আছে। আমাদের স্বপ্নটাও এক। যে কারণেই বিয়ের সিদ্ধান্ত নিই, পরেই বিয়ে করি।’
অভিনয় থেকে দূরে থাকার বিষয়ে মৌসুমী জানান, অনাগত সন্তানের জন্য প্রায় দুই মাস ধরে শুটিং থেকে দূরে থাকলেও নিজের ব্যবসাপ্রতিষ্ঠান অ্যাডসেলারেট টেকনোলজিস লিমিটেডে নিয়মিত সময় দেন। তিনি ও তার স্বামী মিলেই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন।
তিনি আরও জানান, তার প্রতিষ্ঠান বিনা মূল্যে পাবলিক ওয়াই-ফাই সেবা দেওয়ার পাশাপাশি ব্র্যান্ডগুলোকে লোকেশনভিত্তিক বিজ্ঞাপন ও ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল অভিজ্ঞতার মাধ্যমে নির্দিষ্ট গ্রাহকদের কাছে পৌঁছাতে সহায়তা করে।
অভিনয়জীবনে নানা চ্যালেঞ্জ ও সংগ্রামের মুখোমুখি হয়েছেন জানিয়ে মৌসুমী বলেন, অনেক বাধা পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছেছেন। এখন তার সবচেয়ে বড় স্বপ্ন একটি সুস্থ সন্তানের জন্ম দেওয়া এবং তাকে সুন্দর পরিবেশে বড় করে তোলা। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে সেই স্বপ্ন পূরণ করতে চান তিনি। পাশাপাশি তিনি বলেন, জীবনে যেমন একজন ভালো বন্ধুর প্রয়োজন, তেমনি এমন একজন জীবনসঙ্গীও দরকার, যিনি সবসময় বন্ধুর মতো পাশে থাকবেন।

মা হচ্ছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প