গণপূর্তের নির্বাহী প্রকৌশলীদের লটারি মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
গণপূর্তের নির্বাহী প্রকৌশলীদের লটারি মঙ্গলবার
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

গণপূর্ত অধিদপ্তরে এবার নির্বাহী প্রকৌশলীদের বদলি ও পদায়ন করা হবে লটারির মাধ্যমে। আগামীকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার (১২ অক্টোবর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে সচিবালয়ের পাঁচ নম্বর ভবনের ৩০৩ নম্বর কক্ষে এ আয়োজন করা হবে।

এর আগে, চলতি বছর তিন দফায় গণপূর্ত অধিদপ্তরের মোট এক হাজার ৪৩০ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। প্রথম দফায় গত ৩০ জুলাই ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি করা হয়। পরে ৩ আগস্ট আরও ২৫৪ উপসহকারী প্রকৌশলী এবং সর্বশেষ ১৬ আগস্ট ৪০৯ জন সহকারী প্রকৌশলী ও উপবিভাগীয় প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি করা হয়।

/এফআর/