প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে গিয়ে ওএসডি রাজশাহীর বিভাগীয় কমিশনার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে গিয়ে ওএসডি রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে গিয়ে ওএসডি রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। কোলাজ: সিটিজেন জার্নাল

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় প্রটোকল ভঙ্গ করে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করার পর রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব জেতী প্রু স্বাক্ষরিত আদেশে তাকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী সফর শেষে শাহ মখদুম বিমানবন্দরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে হাত মেলান। এ সময় রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভেঙে ঝুঁকে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। ‎এ ঘটনাকে প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করে তাকে ওএসডি করা হয়।

এর আগে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শনে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল পৌনে ৯টায় তিনি ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন। পরে সেখান থেকে রাজশাহীতে আসেন। সেখানে ব্যস্ত কর্মসূচি শেষে রাতে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।

/জেএইচ/