বিমানের নতুন সচিব নূরুন্নাহার চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিমানের নতুন সচিব নূরুন্নাহার চৌধুরী
ড. নূরুন্নাহার চৌধুরী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. নূরুন্নাহার চৌধুরী।

বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা ড. নূরুন্নাহার চৌধুরী। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সেখান থেকে পদোন্নতি পেয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পান তিনি। সর্বশেষ তিনি পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দীর্ঘ কর্মজীবনে ড. নূরুন্নাহার চৌধুরী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও অধিদপ্তরে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির এমডিএস, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবের দায়িত্ব।

/এসবি/