অনির্দিষ্টকালের জন্য স্থগিত সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অনির্দিষ্টকালের জন্য স্থগিত সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো

অনির্দিষ্টকালের জন্য সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকদের বদলি ও পদায়ন স্থগিত করেছে সরকার।

মঙ্গলবার (৬ অক্টোবর) মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়ন স্থগিত থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারি কলেজ ও মাদরাসায় প্রায় ১৮ হাজার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা কর্মরত। তাদের বদলি ও পদায়নের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের হাতে। এ বদলি ও পদায়ন ঘিরে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। বদলির নামে এ সিন্ডিকেট বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে।

/এসবি/