আজকের আবহাওয়া: ১৫ সেপ্টেম্বর ২০২৬

আজকের আবহাওয়া: ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন ডেস্ক

সারাদেশের আবহাওয়ার আপডেটে আজ ঢাকাসহ দেশের কোন কোন অঞ্চলে বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা কেমন থাকবে এবং আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি—জেনে নিন বিস্তারিত।
দেশের ওপর মৌসুমি বায়ুর প্রভাব মোটামুটি সক্রিয় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় থাকায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কমার তেমন সম্ভাবনা নেই। বরং কিছু এলাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে।
সোমবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত আগামী পাঁচ দিনের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে আজ কী আছে
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার জন্য মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে এ সময় আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি।
এ সময়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
অন্যদিকে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিন ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২ মিনিটে। পরদিন বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে।
/এবি/