রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ

রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
নিজস্ব প্রতিবেদক

দায়িত্ব গ্রহণের পর আজ মঙ্গলবার প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সফরকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, গুরুত্বপূর্ণ সড়ক ও হযরত শাহজালাল (রহ.) এবং হযরত শাহপরান (রহ.)-এর মাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। পাশাপাশি এসএসএফ, পুলিশ, র্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রাষ্ট্রপতির সফর ঘিরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০৮টি সিসিটিভি ক্যামেরা, ড্রোন ও বডি-অন ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। এছাড়া মোতায়েন করা হয়েছে ১ হাজার ২০০-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নগরীর বিমানবন্দর, জিন্দাবাজার, চৌকিদেখী, চৌহাট্টা, দরগাহ, আম্বরখানা ও টিলাগড়সহ সাতটি পয়েন্টে তাকে স্বাগত জানাবে সিলেট বিএনপি। রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেটবাসীর মধ্যেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা দিয়েছে।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সিলেটের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা সোয়া ১১টায় সেটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর মোটর শোভাযাত্রাসহ বেলা ১১টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউসে পৌঁছাবেন তিনি। সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.) ও বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি।
পরে বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। অনুষ্ঠান শেষে সার্কিট হাউসেই অবস্থান করবেন তিনি। রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে রাষ্ট্রপতির।

শিক্ষা ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির