শিরোনাম

আজকের আবহাওয়া: রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আজকের আবহাওয়া: রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস
প্রতীকী ছবি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টির পাশাপাশি বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে, আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

/এফআর/