তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৩ এপ্রিল) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে। বর্তমানে রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগসহ বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ ও নীলফামারী জেলাতেও তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। যা আরও বিস্তৃত হতে পারে।
এদিকে নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে সিলেট ছাড়া দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এপ্রিল মাসের জন্য দেওয়া আরেকটি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। পাশাপাশি মৌসুমী স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে, যা আগামী দিনগুলোতে দেশের আবহাওয়ার ওপর প্রভাব ফেলতে পারে।