সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সিজেডএন ডেস্ক

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পাওয়ায় সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এমন পরিস্থিতিতে মোংলা ও পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) জারি করা আবহাওয়ার সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে হবে।
এদিকে, পটুয়াখালীতে আজ সকাল থেকে ঝড়ো হাওয়া ও মাঝারি ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। সব নদ-নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৪ ফুট বেড়েছে। সাগর উত্তাল থাকায় সামুদ্রিক মাছ ধরার সব ট্রলার মৎস্যবন্দর আলীপুর ও মহিপুরে নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে।
এছাড়া, বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে।

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা, অনুপস্থিত সাড়ে ১৯ হাজার