নতুন দুই মুখ যুক্ত হচ্ছেন মন্ত্রিসভায়, প্রজ্ঞাপন হতে পারে কাল
নতুন দুই মুখ যুক্ত হচ্ছেন মন্ত্রিসভায়, প্রজ্ঞাপন হতে পারে কাল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই সদস্য। সরকারি উচ্চপর্যায়ের সূত্রমতে, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এ দফায় মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন।
















