শিরোনাম

রাজউকের সদস্য হলেন যুগ্মসচিব শাহীনুর আলম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
 রাজউকের সদস্য হলেন যুগ্মসচিব শাহীনুর আলম
মো. শাহীনুর আলম

সরকারের নবপদোন্নতিপ্রাপ্ত যুগ্মসচিব মো. শাহীনুর আলমকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে কর্মরত রয়েছেন।

রবিবার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন রাজউকের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে হবে। আগামী ২৬ জুলাইয়ের মধ্যে তাকে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপন

মো. শাহীনুর আলম সম্প্রতি সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি পান। গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি এ পদোন্নতি লাভ করেন।

২৪তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দেওয়া মো. শাহীনুর আলম ২০০৫ সালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরিজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে কর্মরত অবস্থায় তিনি মন্ত্রণালয়ের জাতীয় শুদ্ধাচার কৌশল (এনআইএস), বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এবং সুশাসন-সংক্রান্ত কার্যক্রমের দায়িত্ব পালন করেন।