আইইডিসিআর পরিচালককে মারধর, ডা. জাহিদের সদস্যপদ স্থগিত করলো ড্যাব

নিজস্ব প্রতিবেদক

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কার্যালয়ে ঢুকে পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের ওপর হামলা, মারধর ও অসদাচরণের অভিযোগে চিকিৎসক জাহিদ হাসানের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
বুধবার (২৮ অক্টোবর) ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছ, বুধবার (২৮ অক্টোবর) সকালে আইইডিসিআরের পরিচালকের কক্ষে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনায় ডা. জাহিদ হাসানের সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে তার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে যথাযথ জবাব দেয়ার জন্য ড্যাবের সভাপতি ও মহাসচিব বরাবর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তার অফিসকক্ষে মারধরের অভিযোগ উঠেছে।
সিসিটিভি ফুটেজে পাওয়া ভিডিওতে দেখা যায়, অফিসকক্ষে বসেছিলেন পরিচালক কাজী আহমেদ জাকির। এসময় ওই কক্ষে ৮-১০ জনের একটি দল প্রবেশ করে। কিছুক্ষণ পর তার আসন থেকে তাকে সরিয়ে নিয়ে কয়েকজন ব্যক্তি মিলে তাকে মারধর করেন।

আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৪ চিকিৎসকের বেতন কাটার নির্দেশ