
চীনের অর্থায়নে নির্মাণাধীন ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ব্যয় ৫৪ শতাংশ বাড়তে যাচ্ছে। প্রায় ৯ হাজার ৪৯৩ কোটি টাকা বেড়ে প্রকল্পটির মোট ব্যয় ২৭ হাজার ৪৬ কোটি টাকায় পৌঁছাতে পারে।

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘পদ্মা রেলসেতুর নিচের মাটি কাটা হয়েছে এটা সত্য। তবে মাটি যে প্রয়োজনে কাটা হয়েছে, সেটা বলা হয়নি।

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গত ১০ দিনে পদ্মা ও যমুনা– দুই সেতু থেকে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায় হয়েছে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময়ে সেতু দুইটি দিয়ে মোট ৬ লাখ ৭৯ হাজার ৯৯৭টি যান চলাচল করেছে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সরকার ইতোমধ্যে এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করেছে এবং এখন অর্থায়নসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে কাজ চলছে।