পশ্চিমবঙ্গের ছোট ও বড় পর্দার পরিচিত মুখ অপরাজিতা আঢ্য। দীর্ঘ অভিনয় জীবনে নিজের দক্ষতা ও স্বতন্ত্র অভিনয়শৈলীর মাধ্যমে শুধু পশ্চিমবঙ্গেই নয়, বাংলাদেশের দর্শকদের কাছেও তৈরি করেছেন আলাদা জনপ্রিয়তা। অতনু হাজরার সঙ্গে দাম্পত্য জীবনের ২৯ বছর পেরিয়ে ৩০ বছরে পদার্পণ করেছেন অপরাজিতা।