আগামী সোমবার (২ মার্চ) তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। তবে এই পুরস্কার গ্রহণ করবেন কি না– সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি মোহন রায়হান।
অমর একুশে বইমেলা ২০২৬ শুরুর তারিখ পরিবর্তন করে পাঁচ দিন পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টলভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।