শিরোনাম

আরও ৫ দিন পেছালো বই মেলা

আরও ৫ দিন পেছালো বই মেলা
বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে বৈঠক করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলা ২০২৬ শুরুর তারিখ পরিবর্তন করে পাঁচ দিন পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টলভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের কথা জানিয়েছিল বাংলা একাডেমি।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং প্রকাশক প্রতিনিধিরা। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম সভায় আসন্ন বইমেলার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।

প্রকাশকদের বিভিন্ন দাবিদাওয়ার পরিপ্রেক্ষিতে সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৫ ফেব্রুয়ারি বইমেলা শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। এ ছাড়া ২০২৬ সালের বইমেলায় যেসব প্রকাশক এখনো স্টল বরাদ্দ নেননি, তারা ১৯ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে আবেদন করবেন। ওই দিন সন্ধ্যা ৬টায় আবেদনকারীদের মধ্যে স্টল বরাদ্দ দেওয়া হবে।

/এসএ/