শিরোনাম

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে ২৭ পদে চাকরি, এসএসসি পাসেও আবেদন

সিটিজেন ডেস্ক
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে ২৭ পদে চাকরি, এসএসসি পাসেও আবেদন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটিতে ১৩ থেকে ২০ গ্রেডের ৪ ক্যাটাগরির পদে মোট ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। ২১ মে থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম:

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়

পদের নাম:

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

গ্রেড:

১৩

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা:

স্নাতক পাস

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা:

কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ। আর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল:

১১,০০০-২৬,৫৯০ টাকা

পদের নাম:

কম্পিউটার অপারেটর

গ্রেড:

১৩

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা:

বিজ্ঞান বিষয়ে স্নাতক পাস।

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা:

কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি। সংশ্লিষ্ট বিষয়ে ‘স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট’–এ উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল:

১১,০০০-২৬,৫৯০ টাকা

পদের নাম:

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

গ্রেড:

১৬

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা:

এইচএসসি পাস

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা:

কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল:

৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম:

অফিস সহায়ক

গ্রেড:

২০

পদসংখ্যা:

১৫

শিক্ষাগত যোগ্যতা:

এসএসসি পাস

বেতন স্কেল:

৮,২৫০-২০,০১০ টাকা

বয়সসীমা:

১ মে ২০২৬ তারিখে ১৮-৩২ বছর হতে হবে।

আবেদন করবেন যেভাবে:

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে
লিংকে ক্লিক করুন

আবেদন শুরু:

২১ মে ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ:

২০ জুন ২০২৬, বিকেল ৪টা।

/জেএইচ/