সিদ্ধান্ত বদল, কবি মোহন রায়হানকে পুরস্কার দেবে বাংলা একাডেমি

নিজস্ব প্রতিবেদক

কবি মোহন রায়হানকে 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আগামী সোমবার (২ মার্চ) তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। তবে এই পুরস্কার গ্রহণ করবেন কি না– সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি মোহন রায়হান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করার ঘোষণা দেওয়ার পর থেকে বিভিন্ন পত্রিকা ও সোশাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সব অভিযোগ পর্যালোচনা করার জন্য শুক্রবার মন্ত্রণালয়ে এক জরুরি সভা বসে। সেখানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন।
অভিযোগ পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্কৃতি মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আগামী সোমবার বেলা ১১টায় বাংলা একাডেমিতে কবি মোহন রায়হানের হাতে 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' তুলে দেওয়া হবে।
জানতে চাইলে কবি মোহন রায়হান শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৩টায় সিটিজেন জার্নালকে বলেন, বাংলা একাডেমি কর্তৃপক্ষ এ বিষয়ে ফোন করেছিল। আমি এখন জাতীয় কবিতা পরিষদের মিটিংয়ে আছি। সভার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে– আমি পুরস্কার নেবো কি না।
গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে। সেখানে মোহন রায়হানকে কবিতায় এ পুরস্কার দেওয়ার কথা বলা হয়। সেই অনুযায়ী তিনি বৃহস্পতিবার অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে হাজিরও হন। কিন্তু পুরস্কার বিতরণের সময় অনুষ্ঠান মঞ্চে তার নাম ঘোষণা করা হয়নি। পরে তিনি পুরস্কার না নিয়েই অনুষ্ঠান থেকে বেরিয়ে যান।
পরে মোহন রায়হান একাডেমি প্রাঙ্গণে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে বলেন, বাংলা একাডেমির কর্মকর্তারা আমাকে বলেছেন, পুরস্কারটি না দেওয়ার সিদ্ধান্ত সরকারের সর্বোচ্চ জায়গা থেকে এসেছে। এজন্য আমি চলে যাচ্ছি।
কী কারণে পুরস্কার দেওয়া হয়নি– প্রশ্ন করলে মোহন রায়হান বলেন, ‘তাহেরের স্বপ্ন' নামে ৪০ বছর আগে লেখা একটি কবিতার জন্য আমাকে পুরস্কারটি দেওয়া হয়নি। এটি আমি শুনেছি।