অভিযোগপত্রে বলা হয়, দুই ভাই হাসান ও হোসেন অবৈধ জেনেও আবাসিক ভবনে রাসায়নিকের গুদাম ভাড়া দিয়েছিলেন ‘পার্ল ইন্টারন্যাশনাল’কে। আর ওই প্রতিষ্ঠানের মালিক-কর্মীরা জান-মালের ক্ষতি হতে পেরে জেনেও দাহ্য পদার্থের মজুত, সংমিশ্রণের কাজ করতেন।
শিরমাল রুটিও পুরান ঢাকার শবে বরাতের ঐতিহ্যের অংশ। একসময় ভারত থেকে আসা হালুইকররা সবচেয়ে ভালো শিরমাল তৈরি করতেন। তন্দুরে রুটি বেক করার সময় তাতে দুধ ছিটিয়ে দেওয়া হতো, যা একে আলাদা স্বাদ দিতো। আজও নারিন্দা, চকবাজার, রায়সাহেব বাজার ও বংশালের বড় বেকারিগুলো এই ঐতিহ্য ধরে রেখেছে।