
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭টি সামরিক ঘাঁটিতে হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজের বরাতে এ তথ্য জানা গেছে।