সরকারকে সহযোগিতা করতে তুরস্কের প্রতি অনুরোধ জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে তুরস্কের প্রতি অনুরোধ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৫ জুন) রাতে বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।
বৈঠক শেষে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তুরস্ক আমাদের (বাংলাদেশ) দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু দেশ। আমরা আশা করি, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও অনন্য উচ্চতায় যাবে।’
তিনি বলেন, ‘বৈঠকে আমরা তাদের (তুরস্ক) কাছে বেশ কয়েকটি বিষয়ে অনুরোধ জানিয়েছি। বিশেষ করে, রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশের চলমান সংকটের স্থায়ী সমাধানে তারা যেন, আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবে এগিয়ে এসে দায়িত্ব পালন করে। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য তারাই (তুরস্ক) সবচেয়ে বেশি অনুদান ও সহযোগিতা করছে, তাই তাদের ধন্যবাদ জানিয়েছি।’
তুরস্ক বাংলাদেশের উন্নয়নে অংশীদার হবে– এমন আশা প্রকাশ করে বিরোধী দলীয় নেতা বলেন, ‘দুই দেশের ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের চামড়া, পাট ও গার্মেন্টস শিল্প এবং আমাদের শিক্ষা, স্বাস্থ্য, ডিফেন্স ইত্যাদি বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছি। তুরস্ককে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা আহ্বান জানিয়েছি।’
তিনি আরও বলেন, ‘তারা (তুরস্ক) আমাদের কথা গুরুত্বসহকারে শুনেছে। আমরা আশা করি, তুরস্ক আমাদের উন্নয়নে অংশীদার হবে। পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক সংকট দূরীকরণ, আইনের শাসন নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে তুরস্ক অংশীদারিত্ব ও বিনিয়োগ বাড়াতে কাজ করবে।’
এর আগে, শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠকটি শুরু হয়। এক ঘণ্টাব্যাপী চলা বৈঠকে জামায়াত আমিরের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান প্রমুখ।

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের