ফিফার ভুলে দর্শকদের ভোগান্তি

ফিফার ভুলে দর্শকদের ভোগান্তি
সিটিজেন স্পোর্টস ডেস্ক

এবারের ফুটবল বিশ্বকাপে টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনা হচ্ছে আগে থেকেই। তবুও বিশ্বকাপ ঘিরে দর্শকদের আগ্রহ কমেনি। এবার টিকিট বিক্রির প্রক্রিয়ায় ফিফার এক প্রযুক্তিগত ভুল নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
অনলাইন টিকিট সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে প্রায় ৬০ জন ফুটবলপ্রেমী ভুলবশত বিনামূল্যে বিশ্বকাপের টিকিট পেয়ে যান। শুরুতে তারা বিষয়টি বুঝতে না পেরে আনন্দিত হলেও পরে তাদের সেই আনন্দ স্থায়ী হয়নি। কারণ ফিফা জানায়, বিশ্বকাপের জন্য কোনো বিনামূল্যের টিকিট বরাদ্দ নেই।
এও জানানো হয় ত্রুটির কারণে যারা টিকিট পেয়েছেন সেগুলো বৈধ নয়। ৬০ জন দর্শককে ই-মেইলের মাধ্যমে জানানো হয় যে, তাদের ৭ দিনের মধ্যে টিকিটের সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে হবে।
এই ঘটনার পর ফিফার টিকিট ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশ্বকাপের মতো বড় আসরে টিকিট বিক্রির ক্ষেত্রে এমন ভুল কীভাবে ঘটলো, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমালোচনা।

বিশ্বকাপে নিষিদ্ধ হলো ভুভুজেলা