সংসদ ভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

সিটিজেন ডেস্ক

রবিবার (৭ জুন) থেকে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশন। এ অধিবেশনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে শনিবার (৬ জুন) হতে সংসদ ভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (৫ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, শনিবার (৬ জুন) রাত ১২টা থেকে সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ কঠোরভাবে বলবৎ থাকবে।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নম্বর-III/৭৬) ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংসদ ভবনের শান্তিশৃঙ্খলা রক্ষা এবং অধিবেশন নির্বিঘ্ন করার লক্ষ্যে এ সময়ে নির্ধারিত এলাকায় যেকোনো ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকারক দ্রব্য বহন ছাড়াও সব ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা এবং পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত। এছাড়া মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, বেগম রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং এবং ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত এলাকায় এ বিধিনিষেধ বলবৎ থাকবে। একই সঙ্গে জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথও এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত থাকবে।

ফের রাজধানীর বিভিন্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ