বিশ্বকাপে নিষিদ্ধ হলো ভুভুজেলা

বিশ্বকাপে নিষিদ্ধ হলো ভুভুজেলা
সিটিজেন স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় হওয়া ২০১০ বিশ্বকাপের অংশ হয়ে গিয়েছিল ভুভুজেলা বাঁশি। বিশ্বকাপে সেই কানে তালা লাগানো বাঁশির শব্দ এখনো ফুটবলপ্রেমীদের মনে দাগ কেটে আছে। আবার মানুষের জন্য এই বাঁশির শব্দ চরম বিরক্তির কারণও ছিল। একসঙ্গে বেশি ভুভুজেলা বাজলে শব্দের মাত্রা কতটা ভয়াবহ হতে পারে, তা দেখা যায় দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে।
সেই টুর্নামেন্টে স্টেডিয়ামজুড়ে ভুভুজেলার অনবরত শব্দ খেলোয়াড়, কোচ এবং রেফারিদের জন্য বড় সমস্যার সৃষ্টি করে। অনেক সময় রেফারির বাঁশির সংকেতও ঠিকমতো শোনা যেতো না।
আসন্ন যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপকে সামনে রেখে কঠোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। নতুন স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী ভুভুজেলা সহ যেকোনো ধরনের অতিরিক্ত শব্দ তৈরি করে এমন যন্ত্র নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি লেজার লাইট ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এছাড়া দর্শকদের পোশাক ও আচরণ নিয়েও কঠোর নির্দেশনা জারি করেছে ফিফা। শরীর রং করা বা ট্যাটুকে পোশাক হিসেবে গণ্য করা হবে না। স্টেডিয়ামে নগ্নভাবে প্রবেশ, অশালীন আচরণ বা শরীর প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

সুন্দর ফুটবলের চেয়ে জয় নিশ্চিত করা গুরুত্বপূর্ণ: বাটলার