আইওএস ২৬.২ বেটায় আইফোনে ‘তরল কাচ’ ডিজাইনসহ আসছে একগুচ্ছ নতুন ফিচার
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১৪: ১৩

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতার ইঙ্গিত দিয়েছে অ্যাপল। সম্প্রতি প্রতিষ্ঠানটি আইওএস ২৬.২ বেটা ১ সংস্করণ উন্মুক্ত করেছে, যেখানে যুক্ত হয়েছে বেশ কিছু আকর্ষণীয় সুবিধা। ধারণা করা হচ্ছে, নতুন সংস্করণের পূর্ণাঙ্গ রিলিজ আগামী ডিসেম্বরে আসবে।
সবচেয়ে নজরকাড়া সংযোজন হলো ‘লিকুইড গ্লাস’ বা তরল কাচ–ধাঁচের কাস্টমাইজেশন। এটি মূলত লক স্ক্রিনের ঘড়ির চেহারা বদলে নেওয়ার একটি নতুন ইন্টারফেস। ব্যবহারকারীরা ইচ্ছে মতো ঘড়ির স্বচ্ছতার মাত্রা ঠিক করতে পারবেন—চাইলে যেন একেবারে স্বচ্ছ, আবার চাইলে কুয়াশাচ্ছন্ন বা ‘ফ্রস্টেড’ ইফেক্টও রাখা যাবে। এমনকি এই ডিজাইন সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার বিকল্পও থাকছে।
রিমাইন্ডার অ্যাপেও এসেছে বহুদিনের প্রত্যাশিত ফিচার—অ্যালার্ম সেট করার অপশন। এখন কোনো কাজ জরুরি হিসেবে চিহ্নিত করতে নির্দিষ্ট সময় নির্বাচন করলে সঠিক সময়ে অ্যালার্ম বেজে উঠবে। ফলে সময় ব্যবস্থাপনায় এটি আরও কার্যকর সহায়ক হতে পারে।
এয়ারপডস ব্যবহারকারীদের জন্য লাইভ অনুবাদ সুবিধাটি এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতেও চালু হচ্ছে। কেউ ভিন্ন ভাষায় কথা বললে সিরি তা সঙ্গে সঙ্গে অনুবাদ করে শুনিয়ে দেবে। আগে যুক্তরাষ্ট্রসহ সীমিত অঞ্চলে ফিচারটি পাওয়া গেলেও ইইউয়ের ডিজিটাল মার্কেটস অ্যাক্টের নিয়ম মেনে চালু করতে অ্যাপলের কিছুটা সময় লেগেছে।
নতুন আপডেটে অ্যাপল নিউজ ও অ্যাপল পডকাস্ট অ্যাপেও বেশ কিছু পরিবর্তন এসেছে। নিউজ অ্যাপে ‘ফলোয়িং’ নামে নতুন একটি ট্যাব যুক্ত হচ্ছে, যেখানে পছন্দের বিষয়, সংরক্ষিত খবর ও পাঠ–ইতিহাস একসঙ্গে পাওয়া যাবে। পডকাস্টে যুক্ত হয়েছে এআই–চালিত অধ্যায় বিভাজন এবং পডকাস্ট মেনশনস—যেখানে অন্য অনুষ্ঠানের উল্লেখ থাকলে স্বয়ংক্রিয়ভাবে লিংক যুক্ত হয়ে যাবে।
এ ছাড়া অ্যাপল মিউজিকে অফলাইনে থেকেও গানের লিরিক দেখার ব্যবস্থা করা হয়েছে। আইফোনে নোটিফিকেশন এলেই স্ক্রিনে ফ্ল্যাশ দেওয়ার নতুন ফিচারও যোগ হয়েছে।