ইউটিউবে কম বিজ্ঞাপনে ভিডিও দেখার উপায়

ইউটিউবে কম বিজ্ঞাপনে ভিডিও দেখার উপায়

অনলাইন ভিডিও প্ল্যাটফর্মগুলোর প্রধান আয়ের উৎস হলো বিজ্ঞাপন। তাই বিনামূল্যে ভিডিও উপভোগ করতে গেলে শুরুতে, মাঝখানে কিংবা শেষে বিজ্ঞাপন দেখা স্বাভাবিক। বিশেষত ইউটিউবের ক্ষেত্রে। তবে অনেকেই এটাতে বিরক্তিবোধ করেন। এজন্য তারা বিজ্ঞাপন এড়িয়ে যেতে অ্যাড-ব্লকার বা পরিবর্তিত (মডিফায়েড) অ্যাপ ব্যবহার করেন। কিন্তু এ ধরনের পদ্ধতি ঝুঁকিপূর্ণ। এতে অ্যাকাউন্ট স্থগিত হওয়ার আশঙ্কা থাকে এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে।
তবে নিরাপদ ও বৈধ উপায়ে বিজ্ঞাপন কম দেখার কিছু কার্যকর উপায় রয়েছে–
অফিশিয়াল অ্যাপ বা অনুমোদিত ব্রাউজার ব্যবহার করুন
অননুমোদিত বা পরিবর্তিত অ্যাপের পরিবর্তে অফিসিয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করলে অভিজ্ঞতা বেশি স্থিতিশীল থাকে এবং নিরাপত্তাজনিত ঝুঁকি এড়ানো যায়।
কনটেন্ট বাছাইয়ে সচেতন থাকুন
সব ভিডিওতে সমান হারে বিজ্ঞাপন থাকে না। কিছু ক্যাটাগরি বা নির্দিষ্ট ধরনের কনটেন্টে তুলনামূলক কম বিজ্ঞাপন দেখা যায়। পাশাপাশি কিছু নির্মাতা ইচ্ছাকৃতভাবেই ভিডিওতে কম বিজ্ঞাপন যুক্ত করেন।
অ্যাড পার্সোনালাইজেশন নিয়ন্ত্রণ করুন
গুগল অ্যাকাউন্টের বিজ্ঞাপন-সংক্রান্ত সেটিংসে গিয়ে পার্সোনালাইজেশন সীমিত করলে কখনও কখনও দীর্ঘ বা ঘনঘন বিজ্ঞাপনের পরিমাণ কিছুটা কমতে পারে। তবে এতে বিজ্ঞাপন পুরোপুরি বন্ধ হবে না।
দেখার অভ্যাসে পরিবর্তন আনুন
ব্যবহারকারীর অবস্থান, দেখার সময় ও কনটেন্টের ধরন অনুযায়ী বিজ্ঞাপনের পরিমাণ ভিন্ন হতে পারে। তাই সচেতনভাবে কনটেন্ট নির্বাচন করলে বিরক্তিকর বিজ্ঞাপনের অভিজ্ঞতা কমানো সম্ভব।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো– ঝুঁকিপূর্ণ শর্টকাট পরিহার করে প্ল্যাটফর্মের বৈধ সেটিংস ও ফিচার সম্পর্কে অবগত থাকা। সঠিক ব্যবহারের মাধ্যমে অতিরিক্ত সাবস্ক্রিপশন ছাড়াও তুলনামূলক কম বিজ্ঞাপনসহ ভিডিও উপভোগ করা যেতে পারে।