শিরোনাম

মেমোরি চিপ সংকট

চীনের দিকে ঝুঁকছে এইচপি-ডেলসহ শীর্ষ পিসি নির্মাতারা

চীনের দিকে ঝুঁকছে এইচপি-ডেলসহ শীর্ষ পিসি নির্মাতারা
প্রথমবারের মতো চীনা নির্মাতাদের কাছ থেকে মেমোরি চিপ সংগ্রহের বিষয়টি বিবেচনা করছে বিশ্বের শীর্ষ চার পিসি নির্মাতা– এইচপি, ডেল, এসার ও আসুস। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে তীব্র মেমোরি চিপ সংকট ও লাগাতার মূল্যবৃদ্ধিতে চাপে পড়েছে প্রযুক্তি শিল্প। এই পরিস্থিতিতে প্রথমবারের মতো চীনা নির্মাতাদের কাছ থেকে মেমোরি চিপ সংগ্রহের বিষয়টি বিবেচনা করছে বিশ্বের শীর্ষ চার পিসি নির্মাতা– এইচপি, ডেল, এসার ও আসুস। জাপানের নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি। সংশ্লিষ্ট কোম্পানিগুলোও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

মেমোরি চিপ এখন স্মার্টফোন থেকে শুরু করে ডেটা সেন্টার– সব ধরনের আধুনিক প্রযুক্তিপণ্যের জন্যই অপরিহার্য উপাদান। তবে বৈশ্বিক সরবরাহ ঘাটতির কারণে পুরো সরবরাহ শৃঙ্খলে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে নতুন পণ্যের উন্মোচন সূচি ও উৎপাদন ব্যয়ে, যা দ্রুতই বাড়ছে।

প্রতিবেদন অনুযায়ী, এইচপি ইতিমধ্যে চীনের মেমোরি চিপ নির্মাতা চাংসিন মেমোরি টেকনোলজিস (সিএক্সএমটি)-এর পণ্য যাচাই প্রক্রিয়া শুরু করেছে। প্রতিষ্ঠানটি ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত বৈশ্বিক ডিআরএএম সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। ঘাটতি ও মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের বাইরের বাজারগুলোর জন্য প্রথমবারের মতো সিএক্সএমটির চিপ ব্যবহারের কথা ভাবছে এইচপি।

ডেলও একই ধরনের উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে। ২০২৬ সালজুড়ে মেমোরির দাম আরও বাড়তে পারে– এমন আশঙ্কায় তারা সিএক্সএমটির ডিআরএএম পণ্যের যাচাই চালাচ্ছে।

অন্যদিকে এসার জানিয়েছে, তাদের চীনা চুক্তিভিত্তিক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যদি এসব মেমোরি চিপ সংগ্রহ করে, তবে সেগুলো ব্যবহারে তাদের আপত্তি নেই। আসুসও কিছু ল্যাপটপ প্রকল্পের জন্য চীনা উৎপাদন সহযোগীদের মেমোরি চিপ সংগ্রহে সহায়তা করতে বলেছে।

বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ বৈশ্বিক প্রযুক্তি সরবরাহ ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এতদিন শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডগুলো মূলত দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের প্রতিষ্ঠিত মেমোরি চিপ সরবরাহকারীদের ওপর নির্ভরশীল ছিল। বর্তমান সংকটে বিকল্প উৎসের সন্ধান জোরদার হচ্ছে।

তবে চীনা মেমোরি চিপ ব্যবহারের সিদ্ধান্ত ভূরাজনৈতিক ও বাণিজ্যিক দিক থেকেও সংবেদনশীল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতার প্রেক্ষাপটে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি গুরুত্ব

/এসএ/