চ্যাটজিপিটিতে নতুন এআই ব্যক্তিত্ব ‘কোয়ার্কি’সহ আরও বৈচিত্র্য আনল ওপেনএআই

চ্যাটজিপিটি ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও বৈচিত্র্যময় করতে নতুন এক এআই ব্যক্তিত্ব যোগ করেছে ওপেনএআই। ‘কোয়ার্কি’ নামের এই নতুন ব্যক্তিত্ব ব্যবহারকারীদের সঙ্গে হালকা–মেজাজে, রসিক ভঙ্গিতে কথা বলবে। বুধবার বড় ধরনের এক আপডেটের অংশ হিসেবে ফিচারটি উন্মুক্ত করা হয়।
এ ছাড়া ‘প্রফেশনাল’ ও ‘ক্যান্ডিড’ নামে আরও দুটি নতুন ব্যক্তিত্ব যোগ করেছে প্রতিষ্ঠানটি। এর আগে ‘সিনিকল’ ও ‘নার্ডি’ ব্যক্তিত্ব চালু করেছিল ওপেনএআই। প্রতিষ্ঠানটির ভাষ্য, ব্যবহারকারীরা যেন খুব সহজে মডেলের আচরণ পরিবর্তন করতে পারেন—তার জন্যই এই ব্যক্তিত্বগুলো আনা হয়েছে।
ওপেনএআই আরও জানিয়েছে, খুব শিগগিরই আসছে আরও পরীক্ষামূলক সুবিধা, যেখানে চ্যাটজিপিটির স্বভাব ব্যবহারকারীরাই নিয়ন্ত্রণ করতে পারবেন। উত্তর কতটা সংক্ষিপ্ত বা সহজ হবে, কত ঘন ঘন ইমোজি ব্যবহার করা হবে—এসবই ঠিক করে দেওয়া যাবে ব্যক্তিগত সেটিংস থেকে।
সব নতুন ব্যক্তিত্বই সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত, এবং নতুন–পুরোনো সব চ্যাটেই কাজ করবে।
চ্যাটজিপিটির আচরণ নিয়ে আগেও সমালোচনা হয়েছিল ওপেনএআইকে। বছরের শুরুর দিকে চালু হওয়া অতিরিক্ত ‘সাইকোফ্যান্টিক’ বা অতিরিক্ত প্রশংসামূলক সংস্করণ সামাজিক মাধ্যমে তীব্র সমালোচিত হয়। পরে আপডেটটি সরিয়ে নিতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি। তাদের মতে, অতিরিক্ত সমর্থনমূলক প্রতিক্রিয়া ব্যবহারকারীর জন্য অস্বস্তিকর এবং কখনো কখনো ঝুঁকিপূর্ণ হতে পারে।
সর্বশেষ ‘জিপিটি ৫.১’ আপডেটে ওপেনএআই আরও দুটি মডেল যুক্ত করেছে—‘ইনস্ট্যান্ট’ ও ‘থিংকিং’। এর মধ্যে ‘ইনস্ট্যান্ট’ দ্রুত ও স্মার্ট প্রতিক্রিয়ার জন্য তৈরি, আর ‘থিংকিং’ জটিল কাজে আরও স্থিতিশীলভাবে কাজ করবে।
ওপেনএআইয়ের অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান ফিজি সিমো বলেন, লক্ষ্য একটাই—চ্যাটজিপিটিকে এমন করে তোলা যাতে তা ব্যবহারকারীর সঙ্গে মানিয়ে যায়। “কেউ সরাসরি উত্তর চান, কেউ সহানুভূতিশীল আলাপ পছন্দ করেন—সব পরিস্থিতির জন্য একটাই মডেল যথেষ্ট নয়। তাই আমরা চাই চ্যাটজিপিটি এমন এআই হয়ে উঠুক, যা ব্যবহারকারীর মতো হবে এবং তার চাহিদার সঙ্গে নিজেকে মানিয়ে নেবে।”