মধ্য-শরৎ উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মধ্য-শরৎ উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে
মধ্য-শরৎ উৎসব উপলক্ষে জার্মানির হামবুর্গ শহরের ‘ইউ গার্ডেনে’ ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণকারীরা

চীনের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী ‘মিড-অটাম ফেস্টিভ্যাল’ বা মধ্য-শরৎ উৎসব উদযাপিত হচ্ছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পূর্ণিমার আলোয় পরিবার ও প্রিয়জনদের মিলনমেলার বার্তা নিয়ে আসা উৎসবের রঙিন আয়োজন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।

চীন ও জার্মানির ঐতিহ্যবাহী সিস্টার সিটির ৪০ বছর পূর্তি উপলক্ষে হামবুর্গের ‘ইউ গার্ডেনে’ এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

মিয়ানমারের ইয়াঙ্গুনে ঐতিহ্যবাহী চা, মুনকেক তৈরি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দুই প্রতিবেশী দেশের ৬শর বেশি মানুষ এই আনন্দে শামিল হন।

কানাডায় উৎসবটি ঘিরে বয়ে যাচ্ছে আনন্দধারা। ব্রিটিশ কলম্বিয়ার নানাইমো শহর আলোকিত হয়েছে ঐতিহ্যবাহী রঙিন লণ্ঠন ও আতশবাজিতে। পাশাপাশি টরন্টো, ভ্যাঙ্কুভার ও বার্লিংটনের মতো শহরগুলোয় ড্রাগন ড্যান্স, মার্শাল আর্ট ও নৈশ বাজারের মাধ্যমে বিপুল উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে এই ঐতিহ্যবাহী মধ্য-শরৎ উৎসব।

সূত্র: সিএমজি বাংলা

/এফসি/