গণপূর্ত অধিদপ্তরের কর্মচারী বরখাস্ত

গণপূর্ত অধিদপ্তরের কর্মচারী বরখাস্ত
অনলাইন ডেস্ক

অনুপস্থিতি, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় গণপূর্ত অডিট বিভাগের এক কর্মচারীকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’র প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে গণপূর্ত অধিদপ্তর। অভিযুক্ত কর্মচারীর নাম মো. শাহেদুল ইসলাম খালেদ সিকদার। তিনি গণপূর্ত অডিট বিভাগ, ঢাকায় অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সংস্থাপন শাখা-৩ থেকে গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখে এ সংক্রান্ত একটি দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। আজ মঙ্গলবার অধিদপ্তরের ওয়েবসাইটে নোটিশটি প্রকাশিত হয়।
নোটিশের তথ্য অনুযায়ী, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও (গ) অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে ১৮ মার্চ ২০২৫ তারিখে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। পরবর্তীতে গত ১২ মে ২০২৬ তারিখে ব্যক্তিগত শুনানিতে উপস্থিত থাকার জন্য তাকে নোটিশ দেওয়া হলেও তিনি শুনানিতে অনুপস্থিত ছিলেন এবং অদ্যাবধি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
ন্যায়বিচারের স্বার্থে নিয়োগকৃত তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাসঙ্গিক বিষয় পর্যালোচনা করে গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে অভিযুক্তের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪-এর উপবিধি (৩)-এর (১) (ঘ) মোতাবেক তাকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’র মতো গুরুদণ্ড আরোপের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন তাকে এই গুরুদণ্ড প্রদান করা হবে না, তা বিধি ৭-এর উপবিধি (৯) অনুযায়ী নোটিশ প্রাপ্তির ৭ (সাত) কর্মদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
/এবি/