চাকরি হারাচ্ছেন পুলিশের ৯ কর্মকর্তা

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
চাকরি হারাচ্ছেন পুলিশের ৯ কর্মকর্তা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারাচ্ছেন পুলিশের ৮ কর্মকর্তা। এছাড়া গুরুতর অসাদাচরণের জন্য আরও এক কর্মকর্তা চাকরিচ্যুত হচ্ছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, যেসব কর্মকর্তা চাকরি হারাচ্ছেন তাদের বিষয়ে মতামত নেওয়ার জন্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে তথ্য পাঠানো হচ্ছে। সেখান থেকে প্রতিবেদন আসার পরে তারা স্থায়ীভাবে চাকরিচ্যুত হবেন।

চাকরি হারানো কর্মকর্তারা হলেন, বিপ্লব বিজয় তালুকদার (ডিআইজি, পুলিশ টেলিকম), নুর আলম মিনা (সাবেক ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ), এ কে এম এহসানুল্লাহ (ডিআইজি বাংলাদেশ পুলিশ একাডেমি), আয়েশা সিদ্দিকা (সাবেক পুলিশ সুপার রেজিস্ট্রডিয়াইজির কার্যালয় রাজশাহী), মোহাম্মদ আলী আশরাফ ভূঞা (পুলিশ সুপার), মো. আবু মারুফ হোসেন (সাবেক পুলিশ সুপার, এন্টি ট্যুরিজম ইউনিট), মফিজুর রহমান পলাশ (সহকারী পুলিশ সুপার, ট্রাফিক মিরপুর), জিয়াউল হক (অতিরিক্ত পুলিশ সুপার, টুরিস্ট পুলিশ) এবং অসদাচরণের জন্য জেসমিন কেকা (পুলিশ সুপার)।

/জেএইচ/