৩ গোলের হারে ফিফা আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

সিজেডএন স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মতো ফিফার কোনো টুর্নামেন্টে বাংলাদেশ। আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মারয়েশিয়ার বিপক্ষে শুরু থেকে অন্য এক বাংলাদেশের দেখা মিললো। ছন্নছাড়া ফুটবল প্রদর্শনীতে প্রথমার্ধেই বাংলাদেশ হজম করলো ২ গোল। শেষ পর্যন্ত মালয়েশিয়া জিতেছে ৩-০ ব্যবধানে।
১৮ মিনিটে মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন আরিফ আইয়ান। আলতো করে টোকা দিয়ে বাংলাদেশের গোলরক্ষককে পরাস্থ করে দলকে লিড এনে দেন তিনি।
৩৭ মিনিটে দ্বিতীয় গোলটিও করেন আরিফ আয়মান। তপুর দেওয়া ভুল পাশে বল পেয়ে যান মালয়েশিয়ার সেরা তারকা আরিফ আইমান। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি তিনি।
৫২ মিনিটে ব্যবধান ৩-০ করেন বার্গসন। কোরবিন লাভেরের লং পাসে বক্সে বা পায়ে বল নামিয়ে ঘুরে ডান পায়ের নিচু শটে শ্রাবণকে পরাস্ত করেন বার্গসন।
৭৬ মিনিটে ব্যবধান কমানোর দারুণ সুযোগ আসে বাংলাদেশের সামনে। শাহরিয়ার ইমনের সঙ্গে বল দেওয়া নেওয়া করে প্রতিপক্ষের বিপদসীমায় ঢুকে পড়েন হামজা চৌধুরী। এরপর কয়েকজন ডিফেন্ডারের বাধা অতিক্রম করে পোস্টের কোনা থেকে ডান পায়ের জোরালো শট নেন। কিন্তু গোলকিপার দারুণ ক্ষীপ্রতায় রুখে দেন। এরপর হামজার দ্বিতীয় প্রচেষ্টাও আটকে দেন এই গোলকিপার।
সবশেষ সান মারিনোর বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচ থেকে এদিন ৭ পরিবর্তন এনে একাদশ সাজান কোচ থমাস ডুলি। সেটিই শেষ পর্যন্ত কাল হলো কি না। এই ম্যাচে অভিষেক হয় ফারহান আলী ওয়াহিদ, জিদান ইউসুফ এবং শুকি ইতোফুসার।
আগামী সোমবার (২৮ সেপ্টেম্বর) ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে শুকি-জিদানের অভিষেক
বাংলাদেশের জার্সিতে ফারহান আলী ওয়াহিদের অভিষেক