শ্রীলঙ্কার জালে যেভাবে ৪ গোল দিলো বাংলাদেশ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিরা লঙ্কানদের জালে ৪ গোল জড়িয়ে একপেশে জয় তুলে নিয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত বল নিজেদের পায়ে রেখে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি হামজারা।
ম্যাচের শুরুতেই খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় বাংলাদেশ। ৮ম মিনিটে ডান দিক থেকে আসা একটি ক্রস ডি-বক্সে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। ডিফেন্ডারের গায়ে লেগে বল পেয়ে যান শমিত সোম। প্রথম শট ঠেকিয়ে দিলেও ফিরতি শটে বল জালে জড়িয়ে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন এই মিডফিল্ডার।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ৪৩তম মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের বাড়ানো বল বক্সের ঠিক বাইরে পান বাংলাদেশ অধিনায়ক হামজা চৌধুরী। দারুণ দক্ষতায় এক ডিফেন্ডারকে কাটিয়ে সামনে এগিয়ে জোরালো শট নেন। লঙ্কান গোলরক্ষক পেরেরার গায়ে লেগে বল শেষ পর্যন্ত জালে জড়ায়। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। ৫৫তম মিনিটে ম্যাচের অন্যতম সেরা গোলটি উপহার দেন ফারহান আলী ওয়াহিদ। বাঁ প্রান্ত থেকে বল নিয়ে লঙ্কান বক্সে ঢুকে পড়েন তিনি। একে একে ডিফেন্ডারদের ড্রিবলিং করে কাটিয়ে দারুণ এক শটে বল জালে জড়ান ফারহান, যা পুরো গ্যালারিকে উল্লাসে মাতিয়ে তোলে।
ম্যাচের শেষভাগে লঙ্কান কফিনে শেষ পেরেকটি ঠোকেন বদলি খেলোয়াড় রাকিব হোসেন। শ্রীলঙ্কার রক্ষণভাগের খেলোয়াড়দের ফাঁক গলে বল পেয়ে গোলরক্ষকের মুখোমুখি হন তিনি। সুজন পেরেরার মাথার ওপর দিয়ে চমৎকার চিপ শটে বল জালে জড়িয়ে দলের জয় নিশ্চিত করেন এ ফরোয়ার্ড।

ফারহান যেন একের ভেতর তিন: রোনালদিনিওর স্টেপ ওভার, মেসির ড্রিবলিং আর ইয়ামালের চতুরতা