বাংলাদেশের জার্সিতে ফারহান আলী ওয়াহিদের অভিষেক

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মালয়েশিয়ার। বাংলাদেশের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে একাদশে রাখেননি কোচ থমাস ডুলি। অভিষেক হয়েছে ফারহান আলী ওয়াহিদের।
নিয়মিত গোলরক্ষক মিতুল মারমার পরিবর্তে মেহেদী হাসান শ্রাবণ একাদশে সুযোগ পেয়েছেন। ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে পাঁচ দিন অনুশীলন করেছেন ফারহান। কোচ ডুলি তাকে ম্যাচের শুরুতেই নামিয়েছেন।
অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ ইনজুরির জন্য জাকার্তায় যেতে পারেননি। তাই কোচ ডুলি সাদ, জুনিয়র তপু, তারিক ও জায়ানকে দিয়ে ডিফেন্স লাইন সাজিয়েছেন। মোরসালিন ইনজুরির কারণে নেই আজকের ম্যাচে।
গত ৫ জুন বাংলাদেশের খেলা সর্বশেষ ম্যাচের একাদশ থেকে আজকের ম্যাচে ৭ পরিবর্তন এনেছেন কোচ থমাস ডুলি। বদলি নামার তালিকায় আছেন নিয়মিত অধিনায়ক জামাল, সুকি ইতোফুসা ও জিদান ইউসুফ।