রিয়ালকে লজ্জায় ডুবিয়ে সেমিফাইনালে বার্সা

স্পোর্টস ডেস্ক

নারী চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে লজ্জায় ডুবিয়ে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছে বার্সেলোনা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে স্বাগতিক রিয়াল মাদ্রিদকে ১২-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। এটি নারী চ্যাম্পিয়নস লিগে রিয়ালের সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড।
গত রাতে রিয়ালের বিপক্ষে ৮ মিনিটে গোলবন্যার শুরু করেন অ্যালেক্সিয়া পুতেয়াস।বার্সেলোনার হয়ে এটা তার ৫০০তম ম্যাচ। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধের শুরুর ১০ মিনিট পর (৫৫ মিনিটে) গোল করেন গ্রাহাম হানসেন। আর ৭৪ মিনিটে ইসমে ব্রুগটস গোল করে হেক্সা পূর্ণ করেন। বার্সেলোনার ৬-০ গোলের জয়ে হানসেন করেন জোড়া গোল। এর আগে ১৫ মিনিটে ম্যাচে নিজের প্রথম গোল করেন তিনি।
পুতেয়াস, ব্রুগটসের পাশাপাশি ইরিনে পারেদেস ও ইউয়া পাজর একটি করে গোল করেন।
এর আগে, রবিবার (২৯ মার্চ) রিয়ালকে ৩-০ গোলে হারায় বার্সা। সব মিলিয়ে শেষ ৮ দিনে রিয়ালের বিপক্ষে ১৫-২ গোলে জিতেছে বার্সেলোনা।
নারী চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বার্সার প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। ২৫ এপ্রিল ও ২ মে হবে বার্সা-বায়ার্ন মিউনিখ সেমির দুই লেগ। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখ ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের জয়ে সেমির টিকিট কেটেছে বায়ার্ন।