স্পেনের সঙ্গে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

সিজেডএন স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপের ফাইনালে একক আধিপত্য বজায় রেখে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ৩৯ বছর বয়সেও দুর্দন্ত পারফর্ম্যান্স দেখিয়েছেন লিওনেল মেসি। এটিই হয়তো তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে এর মধ্যেই মেসির সম্মানে এবং বিদায়ী ম্যাচ হিসেবে আরেকটি আর্জেন্টিনা-স্পেন ম্যাচ খেলার প্রস্তাব উঠেছে।
মূলত এমন প্রস্তাব দিয়েছেন আর্জেন্টিনায় নিযুক্ত স্প্যানিশ রাষ্ট্রদূত জোয়াকিন মারিয়া ডি আরিস্তেগি। দেশটির রেডিও মিত্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আরেকটা ম্যাচ দিয়ে কেন মেসিকে বড় বিদায়ী অভ্যর্থনা দেওয়া যায় না?’
দক্ষিণ আমেরিকা ও ইউরোপ মহাদেশের দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেনের সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফাইনালের আগেই ফিনালিসিমায় মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু ২০২৪ সালের পর থেকে সৃষ্ট নানা জটিলতায় সেই ম্যাচ বাতিল হয়ে যায়। ফাইনালে লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের দ্বৈরথ দেখা গেলেও আর্জেন্টাইন মহাতারকার সম্মানে এবং বিদায়ী ম্যাচ হিসেবে আরেকটি ম্যাচ খেলার প্রস্তাব উঠলো।
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর বিশ্বকাপ শিরোপা দেশে গিয়ে উদযাপন করেছেন স্প্যানিশ এই কূটনীতিক।
ইয়ামাল-রদ্রিদের এই সাফল্যকে তিনি ‘খুবই তাৎপর্যপূর্ণ’ এবং ‘সুশৃঙ্খল’ ফলাফলের মাধ্যমে পাওয়া বলেও জানান। যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপ শেষে স্পেনে ফেরার পর জাতীয় দলের সংবর্ধনায়ও অংশ নিয়েছেন জোয়াকিন।
এই রাষ্ট্রদূতের মতে, আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার লড়াই ফুটবলের জন্য একটি নতুন মাত্রা যোগ করতে পারে। তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে এমন একটি ম্যাচের আয়োজন করা সম্ভব।

মেসির বিষাদময় বিদায় 