শিরোনাম

পেনাল্টিতে গোল হলে হয়তো পরে দুটি গোল করা হতো না: মেসি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
পেনাল্টিতে গোল হলে হয়তো পরে দুটি গোল করা হতো না: মেসি
এবারের বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেরা খেলোয়াড় হলেন মেসি

লাউতারো মার্তিনেজকে অস্ট্রিয়ার দুই ডিফেন্ডার ডি-বক্সের মধ্যে ফেলে দিলেন। পেনাল্টির জোরালো আবেদন আর্জেন্টিনার। রেফারি প্রথমে দিলেন না। তবে এবারের বিশ্বকাপের নতুন নিয়ম অনুযায়ী সেটি ঠিকই দেখছিল ভিএআর টিম। কিছুক্ষণ পর মাঠের রেফারি আবার ভিএআর দেখলেন। এবার সিদ্ধান্ত দিলেন পেনাল্টির।

লিওনেল মেসি পেনাল্টি নিতে গেলেন। তবে মিস করলেন তিনি। শট মারলেন পোস্টের ডানদিকে।

মেসি সর্বকালের শীর্ষ বিশ্বকাপ গোলদাতা হয়ে যাক, মাঠে যেনো সেটিই চাইছিলেন তার সতীর্থরা। আক্রমণে উঠে, বক্সের মধ্যে মেসিকে খুঁজছিলেন তার সতীর্থরা। ৩৮ মিনিটে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত।

বাঁ-পাশ দিয়ে ফাকুন্দো মেদিনা ক্রস করেন বক্সে। মাঝে আলমাদা ডামি করেন, বক্সের বাইরে বল পান মেসি। বাঁ পায়ের দারুণ শটে মেসি বল পাঠান অস্ট্রিয়ার জালে। তাতে বিশ্বকাপের রেকর্ড ১৭তম গোলে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে গেলেন। পরে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আরও এক গোল করলেন মেসি।

আর্জেন্টিনার পাঁচ গোলের সবগুলো মেসির। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি এই জয়ের জন্য সত্যিই খুব খুশি, বিশেষ করে এই জয় পেয়ে। এটি খুবই গুরুত্বপূর্ণ জয় ছিল।’ দল চাপে ছিল স্বীকার মেসি বলেন, ‘এটাই বিশ্বকাপ, এখানকার প্রতিটি ম্যাচ খুব হাড্ডাহাড্ডি আর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। আমরা (নকআউট) নিশ্চিত করেছি।’

মিরোস্লাভ ক্লোসার রেকর্ডটি নিজের করে নেওয়া প্রসঙ্গে মেসি বলেন, ‘পুরো বিষয়টি যেভাবে ঘটেছে তা সত্যি চমৎকার। আমি একটি পেনাল্টি পেয়েছিলাম, যেটা থেকে ব্যবধান আরও বাড়াতে পারতাম। কিন্তু সেই পেনাল্টিতে গোল হলে হয়তো পরে দুটি গোল করা হতো না। আপনি কখনোই নিশ্চিত করে বলতে পারেন না। ফলাফল, পারফরম্যান্সে আমি অত্যন্ত খুশি।’

/টিই/