শিরোনাম

‘মেসি যা করছে, বোঝানোর মতো কোনো শব্দ নেই’

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
‘মেসি যা করছে, বোঝানোর মতো কোনো শব্দ নেই’
বিশ্বকাপে ১৮ গোলে সবাইকে ছাড়িয়ে আরও উপরে মেসি

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ শেষে যদি বলা হয়- আর্জেন্টিনা দলের না, এটি মেসির বিশ্বকাপ! এমন কথা ভুল বলারও সুযোগ নেই। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা এখন পর্যন্ত করেছে ৫ গোল, সবগুলোই এসেছে মেসির পা থেকে।

সোমবার (২২ জুন) ‘জি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা ২-০ তে হারিয়েছে অস্ট্রিয়াকে। দুই গোলে এদিন মেসি ভেঙেছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড। এখন তার গোল সংখ্যা ১৮টি।

এখন পর্যন্ত খেলা দুই ম্যাচে মেসির ভুল একটিই, এই ম্যাচে পেনাল্টি মিস করা। তবে ওপেন-প্লে থেকে দুই গোল করে পুষিয়েও দিয়েছেন সেই ব্যর্থতা। তবু পেনাল্টি মিস করায় বিরক্ত মেসি।

তবে এমন অবিশ্বাস্য কীর্তির পর মেসি তার সমর্থকদের দিয়েছেন আরও বড় কিছুর প্রতিশ্রুতি। মেসি বলেন, ‘আমরা এরই মধ্যে মানুষকে অনেক আনন্দ উপহার দিয়েছি। তবে আমরা তাদের আরও আনন্দ দেওয়ার চেষ্টা করবো।’

পেনাল্টি নিয়ে ম্যাচশেষে মেসি বলেন, ‘পেনাল্টিটা মিস করার পর কিছুক্ষণ আমি ভীষণ বিরক্ত ছিলাম। পরে সেটা পুষিয়ে নিতে পেরেছি।’

মেসি জানালেন, পরের রাউন্ডে যাওয়ার লক্ষ্য নিয়েই ম্যাচ খেলতে নেমেছিল তার দল। টানা দুই জয়ে বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টুতে পৌঁছে গেছেন তারা। মেসি বলেন, ‘গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা (পরের পর্বে) কোয়ালিফাই করেছি, ম্যাচ জেতা আমাদের পরিকল্পনাতে ছিল। পুরো দলটাই অনেক আনন্দ নিয়ে থাকে। আমরা যখন একসঙ্গে হই, উপভোগ করি।’

ম্যাচশেষে হুলিয়ান আলভারেজ বললেন, ‘মেসি যা করেছে, তা বোঝানোর মতো কোনো শব্দই নেই।’

/টিই/