প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারালো জাপান

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারালো জাপান
ব্রাজিল ও জাপানের ম্যাচ

ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে সমতায় ফেরার পর মনে হচ্ছিলো, ড্র নিয়েই মাঠ ছাড়বে দুই দল। কিন্তু শেষ মুহূর্তে সব হিসাব পাল্টে দিয়েছে জাপান। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছে এশিয়ার দলটি।

ম্যাচের ইনজুরি টাইমে তাতসুহিরো সাকামোতোর গোল করেন।

সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে শনিবারের (১৪ নভেম্বর) ম্যাচে

তাকেফুসা কুবো ও কেইতো নাকামুরার গোলে ২০ মিনিটের মধ্যেই দুই গোলের লিড নেয় জাপান। পরে ৩৩ ও ৭৫ মিনিটে ভিনিসিয়ুসের দুই গোলে সমতায় ফেরে ব্রাজিল।

সাকামোতোর গোলের আগে বল দখলের লড়াইয়ে জাপানের তাকুমি মিনামিনো ফাউল করেছে বলে অভিযোগ করে ব্রাজিল। সিঙ্গাপুরের রেফারির কাছে সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গিয়ে লাল কার্ড দেখেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ও অধিনায়ক রাফিনিয়া। ফরোয়ার্ড রাফিনিয়াকে অবশ্য তার আগেই তুলে নেওয়া হয়েছিল।

এই জয়ের মধ্য দিয়ে গ্রীষ্মে বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে হারের প্রতিশোধও নিয়েছে জাপান। সেই ম্যাচে হিউস্টনে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে জিতেছিল ব্রাজিল। এবার সিঙ্গাপুরে শেষ মুহূর্তের গোলেই ব্রাজিলকে হারিয়ে দিলো জাপান।

/টিই/