বাংলাদেশের একাদশে ৮ প্রবাসী, নেই জামাল

বাংলাদেশের একাদশে ৮ প্রবাসী, নেই জামাল
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের জন্য এরই মধ্যে একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল দল। আগের ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ টমাস ডুলি। বাংলাদেশের প্রথম একাদশে ৮ জন প্রবাসী ফুটবলার নিয়ে দল সাজিয়েছেন ডুলি।
২০১৩ সালে ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়ার মাধ্যমেই বাংলাদেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের ধারা শুরু হয়েছিল। আজ সর্বোচ্চ আটজন খেললেও একাদশের বাইরে থাকছেন জামাল।
ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে আজ শনিবার রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে। পাকিস্তানকে হারাতে পারলে ২১ বছর পর সাফের ফাইনালে খেলবে বাংলাদেশ।
সর্বশেষ ২০০৫ আসরের ফাইনালে খেলেছিল লাল-সবুজের দল। সেবার ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ। এবারের সাফে ভারত এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে। তারা সেমিফাইনালে হারিয়েছে ভুটানকে।
২৩ বছরের শিরোপার অপেক্ষার অবসান ঘটাতে মরিয়া বাংলাদেশ। গ্রুপপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিতে চায় স্বাগতিকরা।
গ্রুপ পর্বে ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দেয় দলটি।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, কাজেম শাহ, শমিত সোম, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও সুকি ইতোফুসা।

সেমিতে বাংলাদেশের একাদশে ২ পরিবর্তন