গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

গাজীপুর সংবাদদাতা

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যান শ্রমিকরা।
গাজীপুরের বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, সকাল ৭টা থেকে পোশাক শ্রমিকরা কাজে যোগদানের জন্য কারখানা ফটকে আসলেও বন্ধের নোটিশ পেয়েই তারা ফিরে যেতে শুরু করেছে। অনেক শ্রমিককে দীর্ঘসময় দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে। জেলার কালিয়াকৈর উপজেলাধীন পল্লীবিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, সফিপুর, রতনপুর এলাকার করণীসহ ৭টি কারখানার ফটকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানানো রয়েছে।
কালিয়াকৈরের সফিপুর পোশাক শ্রমিক সুলতান শেখ বলেন, আমরা কাজের জন্য কারখানায় আসি। কাজ না করলে আমাদের পেটে খাবার জোটে না। বেতনের জন্য সবাই আন্দোলন করেছি। সরকার বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে। আমরা এখন কাজ করতে চাই। আজ সকালে এসেই দেখছি অনির্দিষ্টকালের জন্য বন্ধ।
গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, প্রতিদিন অনাকাঙ্ক্ষিতভাবে শ্রমিক আন্দোলন, পোশাক কারখানায় হামলা, ভাঙচুরসহ নানা ধরনের বিশৃঙ্খলায় অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও তাতে কাজ হচ্ছে না। আজ থেকে কতগুলো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে তার সঠিক নোটিশ আমাদের কাছে এসে পৌঁছায় নি। তারা হয়তো আজকে বন্ধ করেছে।
তিনি বলেন, অনেক কারখানা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সকালেই ছুটি ঘোষণা করেছে। আজ কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন রয়েছে।

৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা