ফ্রান্স-স্পেন ম্যাচের রেফারি কে

ফ্রান্স-স্পেন ম্যাচের রেফারি কে
সিজেডএন স্পোর্টস ডেস্ক

এবারের বিশ্বকাপে রেফারিদের কিছু সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিয়েছে। তাই টুর্নামেন্টের শেষ দিকে ফিফা রেফারি নিয়োগ দিচ্ছে বেশ বুঝেশুনে। রেফারি নিয়োগে শুধু অভিজ্ঞতা নয়, টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে কেমন রেফারিং করেছেন, দেখা হচ্ছে সেটিও।
সাধারণত ম্যাচের আগের দিন ফিফা রেফারির নাম ঘোষণা করে। মঙ্গলবার দিবাগত রাতে ডালাসে ফ্রান্স-স্পেনের প্রথম সেমিফাইনালের রেফারিদের নাম এরই মধ্যে চূড়ান্ত করেছে ফিফা। ম্যাচটিতে প্রধান রেফারি হিসেবে থাকবেন ইভান বারটন। এল সালভাদরের এই রেফারি টুর্নামেন্টে এরই মধ্যে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন।
বারটন নিয়মিতই নেশনস লিগ ও গোল্ড কাপের মতো প্রতিযোগিতায় দায়িত্ব পালন করেন। ২০২২ কাতার বিশ্বকাপ ছিল তার প্রথম বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের তুরস্ক-প্যারাগুয়ে ও জাপান-সুইডেন ম্যাচ এবং শেষ ষোলোয় কলম্বিয়া-সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করেছেন তিনি।
তুরস্ক-প্যারাগুয়ে ম্যাচেই সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন বারটন। প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন তুরস্কের মের্ত মুলদুরকে মুখ ঢেকে কিছু একটা বলেন। মুলদুর রেফারি বারটনের দৃষ্টি আকর্ষণ করলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে আলমিরনকে লাল কার্ড দেখান বারটন। মুখ ঢেকে কথা বলায় প্রথম লাল কার্ড দেখানোর ঘটনা ছিল সেটি।
ফ্রান্স-স্পেন ম্যাচে বারটনের সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন তারই স্বদেশি ডেভিড মোরান ও আন্তোনিও পুপিরো। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন সুইডেনের গ্লেন নিয়বার্গ। রিজার্ভ সহকারী রেফারি থাকবেন মাহবোদ বেগি।